• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বাউফলে বিদ্যালয়ের সিঁড়ির ঘরে অজ্ঞাত নারীর লাশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৪ পঠিত
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

এম জাফরান হারুন,, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে ওই ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত ১ অক্টোবর থেকে পূজা উপলক্ষে বন্ধ রয়েছে। বিদ্যালয়টি খুবই নির্জন এলাকায়। সোমবার দুপুর ১ টার দিকে মাঠে খেলা শেষে বৃষ্টির কারণে বিদ্যালয়ের করিডরে আশ্রয় নেয় স্থানীয় কিছু শিশু। তারা বিদ্যালয়ের দোতলায় ওঠার সিঁড়ির ঘরে লাশটি দেখতে পায়। এরপরে তারা স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশকে জানায়।
এদিকে আরও জানা যায়, বিদ্যালয়ের আশেপাশে খুব একটা লোকজনের আনাগোনা থাকে না। তাই কেউ সুযোগ বুঝে লাশটি এখানে ফেলে গেছে অথবা নারীকে ওখানে ডেকে এনে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা৷ স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে পারে নাই।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে আর পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ