• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে,, নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা,, খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি কারিগরি জটিলতায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

বাউফলে শ্বশুর বাড়ি এসে মেম্বার কর্তৃক এলোপাথাড়ি মারধরের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৩ পঠিত
আপডেট: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপারা ইউনিয়নে শ্বশুর বাড়ি এসে মেম্বার রিপন সিকদার কর্তৃক প্রতিপক্ষকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এতে বাবা ও ছেলে আহত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাছিপারা গ্রামে। মারধরে আহত বাবার নাম মোঃ মোস্তফা হাওলাদার (৫৫), ও ছেলের নাম মোঃ খোকন হাওলাদার (৩৫)। তারা ওই গ্রামের বাসিন্দা।

সরেজমিনে আহত মোঃ খোকন হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের নিজের পুকুরে মাছ ধরে নেওয়ার সময় স্বপন মৃধা, সৌরভ সিকদার সহ তার পরিবারের লোকজন এসে হঠাৎ বলে তাদের পুকুরের মাছ নাকি আমাদের পুকুরে এসে পড়েছে, তাই সে মাছগুলো আমরা ধরে নিয়ে যাচ্ছি। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায় ৯নং ওয়ার্ডের মেম্বার রিপন সিকদার উপস্থিত হয়ে তার শ্বশুর আত্মীয়দের নিয়ে আমার ওপর, আমার মায়ের ওপর ও বাবাকে এলোপাতাড়ি মারধর করে। আমরা এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। আমরা ওই মেম্বার সহ মারধরকারীদের বিচার দাবি করছি।

এপ্রসঙ্গে মেম্বার রিপন সিকদারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করে কথা না বলায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনাটা শুনেছি এবং আহত লোকজনের পক্ষে লোকজন আসলে তাদের বলেছি যে আগে চিকিৎসা নিয়ে সুস্থ হন। তবে এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, এব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ