• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পরিত্যক্ত ব্যাগে মিলল বিচ্ছিন্ন পা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৯ পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

রংপুর প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কের পাশে প্লাস্টিকের ব্যাগে পলিথিন ও কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার বালাপাড়া ইউপির সাহাবাজ গ্রামের রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পা’টি পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সাহাবাজ গ্রামের মহাসড়কের পাশে একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে ঘটনাস্থলে তা খুলেন। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগে করে পলিথিন ও কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ওসি তদন্ত সেলিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া পায়ের গোড়ালিতে পঁচন ধরেছে। পা’টি ওড়না ও বিছানার কাপড় দিয়ে মোড়ানো ও অপারেশন সার্জিক্যাল টুপি সঙ্গে ছিল। তবে প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ