• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীর আদর্শ অনুধাবন করলেই সাচ্চা মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারবো : মেয়র তাপস/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮২ পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ঢাকা, ৯ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নবীজীর জীবনী-আদর্শ অনুধাবন করতে পারলেই আমরা কেবল সাচ্চা মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারবো।
আজ সন্ধ্যায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা নবীজীর জীবনী, নবীজীর আদর্শ আরও অনুধাবন করতে পারব। আমরা চেতনায় জাগ্রত করতে পারব। সেটা করতে পারলেই আমরা সাচ্চা মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারব।’
এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করে তাপস বলেন, ‘গত বছর থেকে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রত্যেক বছরই এই আয়োজন করবে।’
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা বক্তব্য রাখেন।
কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় ইমাম ওলামা ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, ইমাম সমাজ বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি মিনহাজুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ, ওলামা পরিষদ বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা জালালউদ্দিন, গ্রীন কর্নার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমান বয়ান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ