• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

বাউফলে ইয়াবা সহ মাদক কারবারি সাইফুল আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব , পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ায় মাদক কারবারি সাইফুল ইসলাম কে ২০০পিচ ইয়াবা সহ আটক করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৭টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট সড়কের সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের সামনে থেকে ২০০পিচ ইয়াবা সহ সাইফুল ইসলাম কে আটক করে।

মাদক কারবারি সাইফুল ইসলাম (২৭), কালাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বশার মোল্লার ছেলে।

এদিকে স্থানীয়রা জানান, কালাইয়া ইউনিয়নটা মাদকের ছড়াছড়ি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আনাচে কানাচে বসে চলছে মাদক সেবন সহ বেচাবিক্রি। এতে জরিয়ে পড়ছে স্কুল কলেজের ছাত্র সহ যুব সমাজ। আমরা সাধারন জনগণ এ থেকে পরিত্রাণ চাই।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, আটককৃত মাদক কারবারি সাইফুল ইসলাম এর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ