• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

তালতলীতে দেয়াল কেটে ব্যাংক চুরি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

 

তালতলী(বরগুনা)প্রতিনিধি মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলীতে গ্রামীন ব্যাংক (এনজিও) এর শাখায় চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার লাউপাড়া শাখায় এ চুরির ঘটনা ঘটে।

এ সময় চোর ওই ব্যাংকের ভল্ট ভেঙে নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৫০-৬০ হাজার টাকার মালপত্র নষ্ট করে রেখে যায় বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকালে লেনদেন শেষে ব্যাংক বন্ধ করে তালা দিয়ে চলে যান কর্মকর্তা-কর্মচারী। আজ শুক্রবার সকালে ব্যাংকে জরুরী প্রয়োজনে একজন ফ্লিড কর্মকর্তা অফিসে আসলে তিনি অফিসের পিছন থেকে দেয়াল কাটা দেখতে পেয়ে। পরে ব্যাংক শাখা ব্যবস্থাপক সজল কুমার মজুমদার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জানায় এবং ব্যাংকের ভিতরের প্রবেশ করে দেখে তালা ও ভল্ট ভাঙা। চুরি হয়ে গেছে নগদ টাকা ও আলমারি, কাঠের টেবিলসহ প্রয়োজনীয় মালামাল‌।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাটি শুনেছি। তবে ব্যাংক কর্তৃপক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ