• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় নদীর পানিতে ৩০ মিটার বাঁধের ধ্বস, আতংকে ছয় গ্রামের মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৭ পঠিত
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জোয়ারের পানিতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে৩০ মিটার বেড়ীবাঁধ। রোববার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৪৬ নং পোল্ডারের জালালপুর গ্রামের বাঁধ ধ্বসে পড়েছে। এতে হুমকিতে পড়েছে ছয়টি গ্রামের মানুষ। নদীর পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় পাঁচশ একর আমন ফষলের ক্ষেত।
স্থানীয়রা জানান, রোববার বিকালে জোয়ার শুরু হলে হঠাৎ ¯্রােতে বাঁধের ধ্বস শুরু হয়। চোখের সামনে বড় বড় মাটির খন্ড নিয়ে বেড়ীবাঁধ নদীতে বিলীন হতে থাকে। এতে বাঁধ সংলগ্ন জালালপুর, খ্রিষ্টান পাড়া সদর পুর, দড়িয়াপুর, আক্কেলপুর ও সৈয়দপুর গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাব্লু মিয়া জানান, বাঁধটি সংস্কার করা হয়েছিলো। কিন্তু এখন যে কোন মুহুর্তে পুরো বাঁধ ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, এ বছরের জুন মাসে ২৪৫ মিটার বাঁধ মেরামত করা হয়েছিলো। এরমধ্যে একশ মিটার বাঁধে বালু,সিমেন্ট ভর্তি বস্তা ফেলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের এস ও মিজানুর রহমান জানান, নদীর পানির পানিতে বাঁধের নিচ দিয়ে পানি প্রবেশ করায় বাঁধ ধ্বসে পড়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ