• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

কুয়াকাটা বেড়িবাঁধে ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।  পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ২৯৩টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও ওইসব স্থাপণা সরিয়ে নেয়নি। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানের পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এর আগে এসব দখলদারদের পাউবো’র পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। ক্ষতিপুরণের টাকা পাওয়ার পরে গত তিন বছরেও এসব স্থাপণা সরিয়ে না নেওয়ায় এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বহু বছর ধরে কুয়াকাটা চৌরাস্তার জিরো পয়েন্টের দু’দিকে ১ কিলোমিটার এলাকার বেড়িবাঁধে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। উচ্ছেদের ফলে দখলমুক্ত হলো বেড়িবাঁধ এলাকা।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেরাজ সাংবাদিকদের জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকায় এসব অবৈধ দখলদারদের সরে ক্ষতিপূরন দেয়া হয়েছে। এছাড়া তাদের সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। তারা আইন না মানায় জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ