• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

পটুয়াখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য ইয়াবা ব্যবসায়ী আজিজুর আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী আজিজুর রহমান নামে এক পুলিশের সাবেক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানান, গত শুক্রবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই (নিঃ) এম নজরুল ইসলাম ও তার সংগীয় অফিসার ফোর্স নিয়ে দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল পয়েন্ট থেকে তাকে আটক করে তার শরীর তল্লাশি করে বুকের ভিতর লুকিয়ে রাখা একটি জ্যামিতি বক্সে লুকিয়ে রাখা দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত ওই ইয়াবা ব্যবসায়ীর মো. আজিজুর রহমান (৫৯), বর্তমানে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় বাস করেন। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আজিজুর অবসর নেওয়া একজন পুলিশ সদস্য।

সূত্র থেকে জানা যায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরে বাড়ি করে বসবাস করে আসছিলেন। এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছে। তার মাধ্যমে কক্সবাজার থেকে আসা ইয়াবা চালান নিয়ে এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন তিনি।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ