• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে রংপুর সিটি কর্পোরেশনে- ইসি রাশিদা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৭ পঠিত
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

রংপুর প্রতিনিধি।।

ইভিএম দিয়ে কোনো রকম কারসাজির সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেছেন, যন্ত্রের কিন্তু কোন ত্রুটি নেই। এভিএম যন্ত্রের ভিতরে ম্যানুপুলেট করার কোন সুযোগই নেই। এটা আমরা নিশ্চিত হয়েই প্রায় দেড়শ আসনে জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত জানিয়েও দিয়েছি। শুধু এটুকু বলবো, যন্ত্র কখনও খারাপ হয় না ।অন্ততঃ নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন।’

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণে এসে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন ও ইভিএমের প্রতি আস্থা তৈরির আহ্বান জানিয়ে বেগম রাশিদা সুলতানা বলেন, আমরা বসার পর থেকেই শুনছি যে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, আস্থা নেই। কেবল নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সকলকে আস্থা তৈরি করতে হবে। কারও না কারও প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই-এই আস্থা ও বিশ্বাস মনের ভেতর আনতে হবে।

আমরা দায়িত্বে আসার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৮০০-৯০০ নির্বাচনে ইভিএমের ব্যবহার করেছি। ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই।শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ