• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় ছাগল চুরি ৩ যুবক জনতার হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৮ পঠিত
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
আত্মীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুটি ছাগল ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর শনিবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় । আত্মীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ছাগল চুরি করে তিন যুবক এই জনকে ছাগল সহ হাতেনাতে আটক করে।

পরে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে ঘোড়াঘাট থানা পুলিশ দুটি চোরাই ছাগল ও একটি ইজিবাইক সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ৩ যুবক হলেন, গাইবান্ধা সদর উপজেলার বলরামপুর-তুলশীঘাট গ্রামের মৃত সালেছ মিয়ার ছেলে নাজমুল হাসান (৩৫), গোলাম মোস্তফার ছেলে রাসেল মিয়া (৩২) এবং জগতারা ঘাট গ্রামের মৃত জব্বারের ছেলে আব্দুল হাই (১৯)।

ছাগল দুটির মালিক পৌর সভার শ্যামপুর এলাকার আজম আলী। তিনি বলেন, হিলি মোড় থেকে তারা আমার ছাগল ইজিবাইকে তুলে চলে যাচ্ছিলো। আমি দেখতে পেয়ে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেই। দু’তিনবার তাদেরকে থামার সংকেল দিলে, তারা ইজিবাইক থেকে ছাগল দুটি রাস্তায় ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে। পরে ক্ষেতাবমোড়ে গিয়ে স্থানীয়দের সংযোগীতায় তাদেরকে আটক করি। ঘটনাস্থল থেকে একই সময় অপর এক ব্যক্তির আরো একটি ছাগল খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাগলের মালিককে থানায় ডাকা হয়েছে। তারা আসলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক যুবকরা আমাদের হেফাজতে আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ