• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

আলুর বীজ নকল করায় রংপুরে জরিমানা/ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

ক্রাইম বাংলা নিউজ।।

রংপুরে আলুর বীজ নকল করায় দুই প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার  দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি নগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে আলুর বীজ নকল করে ও অনুমোদনবিহীনভাবে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড এর নাম ব্যবহার করে প্যাকেজিং ও বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্সকে ৬০ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া লালবাগ বাজারে অবস্থিত রংপুর চাষী ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোছা: মারুফা বেগম। অভিযান পরিচালনায় সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ