• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

নোয়াখালীতে আ’লীগের বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ম.ব.হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে তা প্রতিরোধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধান সড়কে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাজার থেকে সুধারাম থানা প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

এসময় বক্তাগণ বলেন, মিছিল থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তা রাজপথে থেকেই প্রতিরোধ করার ঘোষণা দেন নেতাকর্মীরা। নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ