• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যারা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮৩ পঠিত
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

  1. প্রায় শেষের পথে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। কাতারে ৩২ দলের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ২৮ টি দল। বিশ্বকাপে সেমিফাইনালে পা রেখেছে ৪ টি দল। আর কিছু দিন পরই জানা যাবে কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি। আর সবচেয়ে বেশি ব্যক্তিগত গোল করে কে জিতবেন গোল্ডন বুট। সেমিফাইনালের লড়াই শুরু হওয়ার আগে কে এগিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে একনজরে দেখে নেওয়া যাক-

কিলিয়ান এমবাপ্পে: কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এই বিশ্বকাপে তার গোল সংখ্যা মোট ৫টি। চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১টি গোল আর ডেনমার্কের বিপক্ষে করেন জোড়া গোল। এরপর নক আউট পর্বে পোল্যান্ডের বিপক্ষেও করেন জোড়া গোল। কোয়ার্টার ফাইনালে গোলের দেখা না পেলেও গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন এমবাপ্পে।

লিওনেল মেসি: গোল্ডেন বুট জয়ের দৌড়ে ৪ গোল করে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে করেন এক গোল ও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করেন এক গোল। এরপর নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোল ও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে করেন এক গোল। মোট ৪ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন মেসি।

অলিভিয়ের জিরুড: মেসির সমান ৪ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন আরেক ফরাসী ফুটবলার অলিভিয়ের জিরুড। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। আর নক আউট পর্বে পোল্যান্ডের বিপক্ষে করেন এক গোল। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও করেন এক গোল। তার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বেশ সম্ভাবনা রয়েছে গোল্ডেন বুট জেতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ