• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

লালমোহনে বিদ্যুৎস্পষ্ট হয়ে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মোঃ রাফিন (১২) নামে এক পঞ্চম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যায়। রাফিন ৫৬নং দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির ছাত্র।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীর চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছাদে এঘটনা ঘটে।
নিহত রাফিন বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃরুম্মান খাঁনের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার মাঠে রাফিন তার সহপাঠীদের সাথে লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে রাফিন মাদ্রাসার ছাঁদে পানির ট্যাংকি পাশে লুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়। ঘটনাস্থলেই রাফিনের মৃত্যু হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ