• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ: সময় উপযোগী নয় বলে মন্তব্য হাইকোর্টের ঐক্যের আহ্বান তারেক রহমানের: ‘কঠিন লড়াই সামনে, ভাঙন হলে বাড়বে সংকট’” পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সারের তীব্র সংকটের আশংকা, কৃষকদের ধারণা প্রতিবছরের মতো ডিলাররা কৃত্রিম সংকট দেখাতে পারে/দৈনিক ক্রাইম বাংলা।। “মান্দার আকাশজুড়ে একটাই আকুতি—অসুস্থ দেশনেত্রীকে ফিরে চাই! বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কলেজ শিক্ষক সমিতির আবেগময় দোয়া মাহফিল”/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল” পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন” ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দুই দেশ,,, জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন—ইসি সচিব আখতার আহমেদ,,

সারাদেশে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট।।

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে ১৬৩ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬১ হাজার ৮৯ জন। এরমধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫২৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫৬৩ জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছন ৬০ হাজার ১৭ জন। এরমধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ১৩৩ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ