• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

তালতলীর সকল সাংবাদিকদের উপজেলা প্রশাসনের নিউজ বর্জন ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলী উপজেলা প্রশাসনসহ অধিনস্ত সকল দপ্তরের পজেটিভ সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন ৬টি সাংবাদিক সংগঠন। প্রশাসন সহ সকল দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে নিউজ চলবে।

শুক্রবার(১৬ ডিসেম্বর) উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং তালতলী উপজেলায় প্রশাসনের আয়োজনে জাতীয় প্রোগ্রামসহ বিভিন্ন সভা ও সমাবেশে সাংবাদিকদের অবমূল্যায়ন করা হচ্ছে প্রতিনিয়তই। বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিজেদের ব্যর্থতা ও অনৈতিক কর্মকান্ড আড়াল রাখতে প্রকৃত সাংবাদিকদের এড়িয়ে চলছেন। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ প্রাপ্তি থেকে সাংবাদিকরা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সরকারের উন্নয়ণ কাজের চিত্র সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

অন্যদিকে উপজেলা প্রশাসনের অধিনে থাকা বিভিন্ন দপ্তরের সভা ও কর্মকাণ্ডে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন কি সঠিক তথ্য দিতে কালক্ষেপণ ও নানা অজুহাত তৈরিতে জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা যথা সময়ে সংবাদ পরিবেশনে ব্যর্থ হচ্ছেন। এই সকল বিষয়ে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের পজেটিভ সব ধরনের নিউজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া দুর্নীতির নিউজ চলতে থাকবে।

এ সময় প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাওলানা ইউসুফ আলী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাওলানা জুবায়ের হোসেন,সাধারণ সম্পাদক জলিল আহম্মদ, সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ