• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

সাংবাদিক পরিবারকে গুম করার হুমকি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।শিক্ষাবিট সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সহসভাপতি মো.নূরুজ্জামান মামুনকে মুঠোফোনে প্রান নাশের হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার সময় একটি রবি নম্বরের মুঠোফোন থেকে তাঁকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক নূরুজ্জামান মামুন মঙ্গলবার রাতে নিজের নিরাপত্তা চেয়ে পটুয়াখালীর কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নূরুজ্জামান মামুন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে ঢাকা অফিসে কর্মরত রয়েছেন।
নূরুজ্জামান মামুন বলেন, গত ১২ ডিসেম্বর তিনি কলাপাড়ার বাড়িতে পারিবারিক কাজের জন্য এসেছেন। কলাপাড়া পৌর শহরের বাড়িতে অবস্থানকালীন সময় মঙ্গলবার বিকেল পৌনে চারটার সময় হঠাৎ একটি রবি নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। কলটি ধরতেই অপর প্রান্ত থেকে তাঁকে গালমন্দ করা হয় এবং জীবন নাশের হুমকি দেয়া হয়। হুমকি দাতা ব্যক্তি তাঁর হাত-পা কেটে পরিবারসহ গুম করে ফেলার কথা বলেন। এ ঘটনায় নূরুজ্জামান মামুন নিজের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছেন।
এ দিকে নূরুজ্জামান মামুনকে জীবন নাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সভাপতি অজিত ভট্রাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রæত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক নূরুজ্জামান মামুন বলেন, ‘আমি শিক্ষা বিভাগের অনিয়ম-দূর্ণীতি নিয়ে প্রতিবেদন করে থাকি। সম্প্রতি এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছি। এতে স্বার্থান্বেষী মহল ক্ষুব্দ হয়েছে। আমাকে জীবন নাশের হুমকি দেয়ার সাথে ওই মহলটি জড়িত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ