• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

হোটেল ঝিলিক থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার, স্বামীর বাড়ি বাউফলে/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৮ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘হোটেল ঝিলিক’ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর সকাল ৬টায় কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল ঝিলিকের ২০৪ নাম্বার রুম ভাড়া নেন স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম নামের দুজন পর্যটক। সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রিতে উল্লেখ রয়েছে।

শনিবার রুম চেক আউটের জন্য তাদের ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীকে হোটেলের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী জানান, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে তারা হোটেলে আসেন। শনিবার সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেওয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। রুমের ভেতর থেকে তালা লাগানো থাকায় আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

এবিষয়ে মহিপুর থানার তদন্ত ওসি হাফিজুর রহমান বলেন, হোটেল থেকে খবর পেয়ে আমরা এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তবে স্বামী পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। ওই রুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। হোটেল রেজিস্ট্রিতে পরিচয় দেওয়া নাম দিয়ে আমরা শনাক্তের চেষ্টা করছি। মরদেহটির ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ