• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বাউফলে ১কেজি গাঁজা সহ শিপন আটক, ধরাছোঁয়ার বাইরে বেল্লাল প্যাদা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কেজি গাঁজা সহ মোঃ শিপন খলিফা (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা পুলিশ জানান, বাউফল থানার ওসি আল মামুন এর নির্দেশে এসআই (নিঃ) প্রসেনজিৎ হালদার সংগীয়, এএসআই আনোয়ার পারভেজ, এএসআই মোঃ মহিউদ্দিন, কং/৯৪৯ আতিকুর রহমান মিলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ আনছার খলিফার ছেলে মোঃ শিপন খলিফা কে ১কেজি গাঁজা সহ আটক করা হয়।

থানা পুলিশ আরও জানা, মাদক ব্যবসায়ী মোঃ শিপন খলিফা গাঁজা পাচার করছেন এমন সংবাদের উপর ভিত্তি করে রোববার (২৫শে ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামে চুন্নু খলিফার ভাড়াটিয়া ভাংগারির দোকানের পিছনের ফাঁকা জায়গায় থেকে ওই গাজাঁ উদ্ধার সহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামি মাদক ব্যবসায়ী মোঃ শিপন খলিফাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, মোঃ বেল্লাল প্যাদা (৩৫), পিতা- মৃতঃ আজাহার প্যাদা, সাং-দাসপাড়া, ০২ নং ওয়ার্ড, থানা-বাউফল এর নিকট হইতে পাইকারি মূল্যে ক্রয় করিয়া উল্লেখিত স্থানে বিক্রয় করার জন্য অবস্থান করিতেছিল।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন প্রতিবেদককে বলেন, মাদক ব্যবসায়ী মোঃ শিপন খলিফার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান রয়েছে।##########
(২৬/১২/২০২২)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ