• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

গরু, মহিষ চোরের সিন্ডিকেট গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

গরিব কৃষক চাষীদের জীবনের বড় সম্পদ গরু, মহিষ, ছাগল ইত্যাদি। বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন, কেশবপুর ইউনিয়নে চলছে গরু, মহিষ চুরির হিড়িক। গরু চুরির আতঙ্ক নিয়ে এলাকার মানুষ দিশেহারা। তবে চিহ্নিত বা এজাহারভূক্ত পেশাদার গরু মহিষ চোররা থাকছে প্রতিনিয়ত ধরাছোঁয়ার বাইরে।

সম্প্রতি সময়ে গলাচিপা উপজেলায় বেশ কিছু গরীব মানুষের গৃহপালিত গরু চুরি হওয়ায় গলাচিপা থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বিষয়টি কে গুরুত্ব দিয়ে গরু চোর ও উপজেলার বিভিন্ন সিন্ডিকেটের বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং নিয়েছেন।

গরু চুরির সিন্ডিকেট এবং অনুসন্ধানে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে ইতিমধ্যে। যে সমস্ত গরু চোর অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করেছে তারা হলেন, মোঃ হাফিজুল মাতব্বর (৪০), পিতা-আ: রাজা মাতব্বর, মোহাম্মদ দুলাল খাঁ (৪১), পিতা-মৃত আজিজ খাঁ, উভয় সাং- পক্ষিয়া ৭ নং ওয়ার্ড। মোঃ রবিউল ফকির (৩৭), পিতা মোঃ খালেক ফকির, চরখালী ৩নং ওয়ার্ড। মোহাম্মদ শাহিন ডাক্তার (২৯), পিতা-মোঃ শাহজাহান ডাক্তার, সাং- ফুলখালি ৯নং ওয়ার্ড। মোঃ মিলন হাওলাদার (৫২), পিতা-মৃত কাশেম হাওলাদার, সাং-ছোট চর কাজল ৫ নং ওয়ার্ড।

এবিষয়ে গলাচিপা থানার ওসি জানান, গরু চোরদের থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। শুধু গরু চোর নয়, সকল ধরনের অপরাধ প্রবণতা কড়াই অপরাধ, সে যেই হোক বা যত বড়ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে ওসির অপরাধ তৎপরতায় সুধী সমাজ, অভিজ্ঞ মহল ধন্যবাদ জানায়। গরু চুরির আতঙ্ক নিয়ে এলাকার মানুষ দিশেহারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ