• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত বরগুনায় চাল আত্মসাতের অভিযোগে।

রিপোর্টার: / ৩৮৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃবরগুনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ ইউপি চেয়ারম্যান ও ৪ জন ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলেন,বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিম, ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুয়ায়ন গোলাম কবির এবং ১০নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো.আবু হানিফ ও ৮নং ওয়ার্ডের মেম্বার মো. হারুন আর রশিদ, সংরক্ষিত মহিলা মেম্বার মোসাম্মদ রানী বেগম ও সাবিনা ইয়াসমিন পলি।
মঙ্গলবার (২ জুন) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে মৎস্য ভিজিএফের চাল ৮০ কেজির স্থলে ৬০ কেজি করে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বালিয়াতলী ইউনিয়নের দুই গ্রামপুলিশকে জেলেদের চাল প্রদান করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় উল্লেখিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সুপারিশ এর ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার কে চিঠি ইস্যু করেছেন। এখন থেকে দুটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ