• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলার মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজন জঙ্গির নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর। শুধু দক্ষিণাঞ্চলে নয় সারাদেশে তারা যেখানেই থাকুক না কেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা নিচ্ছে।

তিনি বলেন, মুলাদি থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা তৈরি করা হচ্ছে, এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ-সুবিধা এ থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে। মুলাদীর এই ভবনে নারী-পুরুষ আসামিদের জন্য পৃথক হাজতখানা রয়েছে। কিশোর-কিশোরীদের জন্য পৃথক হাজতখানা আছে। ওই চারটি কক্ষে ৭০-৮০ জন আসামিকে রাখা যাবে। থানা ভবনে থাকছে প্রাথমিক চিকিৎসা কক্ষ। হামলায় আক্রান্ত ব্যক্তি অথবা কোনও আসামি রক্তাক্ত কিংবা জখম হলে প্রাথমিক চিকিৎসা থানায় দেওয়া হবে। চিকিৎসা দেওয়ার জন্য যেসব ওষুধ প্রয়োজন, তা থাকবে সেখানে।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ,বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু,বরিশাল-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহে আলম তালুকদার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য (এমপি) নাসরিন জাহান রত্না, ডিআইজি এইচ এম আক্তারুজ্জামান ও জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ