• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ভোলায় বাস অটোরিকশার মূখোমূখি সংঘর্ষে দুই কলেজছাত্রীসহ ৪ জনের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবদক।।

ভোলা চরফ্যাসন মহাসড়কে বাস অটোরিকশার মূখোমূখি সংঘর্ষে ২ কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, রিমা আক্তার (১৭), শিখা বেগম (১৮), মৎস্য ব্যবসায়ী মোঃ আবুল কালাম (২৫) ও নিহত অটোচালকের নাম জানা যায়নি। নিহত শিক্ষার্থীরা ভোলা বাংলাজার হালিমা খাতুন কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি ওই এলাকায় বলে জানা গেছে।
১৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় দৌলতখান উপজেলা বাংলাবাজারসংলগ্ন ওতরদ্দি নামক স্থানে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, অটোরিকসা চালক যাত্রী নিয়ে বাংলাবাজার যাচ্ছিলো। এসময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে সামনের দিক থেকে এসে চাপা দেয়। বাসের ধাক্কায় মূহুর্তের মধ্যে অটোরিকশাটি দুমড়েমুচরে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই কলেজছাত্রীসহ ৩ জন ঘটনা স্থলেই নিহত হয়। স্থানীয়রা অটোরিকসা চালককে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে অটোরিকসা চালকের নাম জানা যায়নি।
নিহত শিক্ষার্থীদের পরিবাররা জানায়, আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনের জন্য ওই দুই শিক্ষার্থী অটোরিকশা ভাড়া করে কলেজে যাচ্ছিলো। এঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।
ঘটনার পরপর ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ