• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিনা চাষে আলু উৎপাদন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বিনা চাষে আলু উৎপাদনে সফলতা পেয়েছে কৃষকরা। এসিআইএআর এর অর্থায়নে সরেজমিন গবেষনা বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট পটুয়াখালী শাখার উদ্দোগে উপজেলার রজপাড়া,পাখিমারা,উমেদপুর,কুয়াকাটা এবং বান্দ্রা, আমতলী ও বরগুনায় আধুনিক এ পদ্ধতিতে আলু চাষ করে লাভবান চাষীরা।
জানা যায়,আমন ধান কাটার পর কোন প্রকার জমি চাষ না দিয়ে আলু উৎপাদন একটি লাগসই প্রযুক্তি। এ পদ্ধতিতে ধান কাটার পর জমিতে পরিমিত সার দিয়ে নির্দিষ্ট দুরত্বে আলু বীজ বপন করে ধানের খর দিয়ে ঢেকে দেয়া হয়। এতে জমিতে মাটির রস সংরক্ষিত হয়,লবনের প্রভাব পড়ে না,উৎপাদন খরচ কম হয় এবং ফসল ভালো হয়। প্রতি হেক্টর জমিতে প্রায় ২ টন আলুর ফলন হয়েছে।এ অঞ্চলে
আধুনিক এ পদ্ধতির বিস্তার ঘটাতে পারলে অধিকাংশ পতিত জমি আলু চাষের আওতায় আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ