• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

সৌদিতে উমরাহ’র বাস দু’র্ঘটনায় চাটখিলের হেলালসহ নিহত-৮,আহত-১৮, নিখোঁজ-৮জন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৯ পঠিত
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি।।

সৌদি আরবের আল-আসির থেকে উমরাহ’র উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে বাস দু’র্ঘটনায় নি’হত হয়েছে চাটখিলের রামনারায়নপুর ভূঁইয়াজি বাড়ির মরহুম হুমায়ুনের বড় ছেলে মোঃ হেলাল ।

গতকাল মঙ্গলবার (২৮মার্চ) সৌদি আরবের আল-আসির প্রদেশ থেকে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার মুকাররমায় আসার পথে দু’র্ঘটনার শিকার হয় হজ যাত্রী বহন করা একটি বাস।
নি’হত হওয়া ২০ জন যাত্রীর মধ্যে ৮ জনের লা’শ শনাক্ত করেছে দেশটির পুলিশ। নি’হতরা হলেন, নোয়াখালী চাটখিলের রামনারায়নপুর ভূঁইয়াজি বাড়ির মরহুম হুমায়ুনের বড় ছেলে হেলাল হোসেন, সেনবাগ উপজেলার শরীয়ত উল্ল্যার ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লা মুরাদ নগরের আব্দুল আওয়াল এর ছেলে মামুন মিয়া, লক্ষীপুরের সবুজ হোসাইন, মুরাদনগরের রাসেল মিয়া, কক্সবাজার মহেশখালীর আসিফ হোসেন, গাজীপুরের ইসমাইল হোসেন রনি, চাঁদপুরের রুক মিয়া।

হেলাল উদ্দিনের ছোট ভাই মো. রিপন জানান,
প্রায় ১ বছর আগে জীবিকা নির্বাহের তাগিদে সৌদি আরবে যান মো.হেলাল উদ্দিন। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। হেলালের কর্মরত কোম্পানি থেকে ওমরা করার জন্য ৪ জন এক সঙ্গে মক্কা নগরীর উদ্দেশে রওনা হলে সড়ক দুর্ঘটনায় ৩ জনই মারা যান। ২ ভাই আর ২ বোনের মধ্যে বড় ছিলেন হেলাল উদ্দিন। হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে তার।

৮ বাংলাদেশি ছাড়াও নিহতদের মধ্যে একজন মিশরীয়, একজন ইয়েমেনি ও একজন সুদানের নাগরিক রয়েছেন।

বাসে থাকা ৪৭ জন যাত্রীর মধ্যে ১৮ জনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নি’খোঁজ রয়েছে ৭-৮ জন বাংলাদেশি।

দুর্ঘটনার খবরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ