• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেলপথ, কোচ পেলেই শুরু হবে ট্রেন চলাচল: মন্ত্রী শেখ রবিউল আলম আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’—খুলনার সমাবেশ থেকে যুব সমাজের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান বাংলাদেশ থেকেই তৈরি হবে মেসি-রোনালদো-এমবাপ্পে’—প্রাথমিক গোল্ডকাপের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুইজারল্যান্ডে মার্কিন-ইরান বৈঠক বাতিল, তবু লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: স্বাক্ষর হতে পারে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি, আলোচনায় তিস্তা প্রকল্প

জমি নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ৮জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ১৯৮ পঠিত
আপডেট: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার দক্ষিণ হারিপাড়া গ্রামে শনিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার হারিপাড়া গ্রামের নজরুল পাহলান ও স্বপন পাহলানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমির শালিস বৈঠক শনিবার দুপুরে হওয়ার কথা ছিল। কিন্তু শালিস বৈঠক শুরুর আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের আটজন আহত হয়। আহত নজরুল পাহলান,সাদ্দাম পাহলান, ইব্রাহিম পাহলান, সোহেল পাহলান, খবির আকন, স্বপন পাহলান ও মিলন পাহলানকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জায়েদ আলম ইরাম গুরুতর আহত নজরুল ও সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।
আহত নজরুল বলেন, স্বপন পাহলান, মিলন পাহলান আমার জমি জোড়পুর্বক ভোগদখল করছে। ওই জমি নিয়ে শাসিল বৈঠক হওয়ার কথা ছিল। শালিস বৈঠকে যাওয়ার পথে স্বপন পাহলান, মিলন পাহলান ও মোস্তফাসহ ৮-১০ জনে আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
স্বপন পাহলান বলেন, নজরুল পাহলান ও সাদ্দাম পাহলান সহ ৫-৬ জনে আমাকেসহ মিলনকে কুপিয়ে জখম করেছে। আমরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, গুরুতর আহত নজরুল ও সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ