• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

ভোলার লালমোহনে চাল আড়তদার সমিতির সভাপতির উপর দুর্বৃত্তদের হামলা, টাকা ছিনতাই/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ)।। / ২৩০ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ)।।

ভোলার লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি ও লালমোহন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মোখলেছ বকসীর উপর দুর্বৃত্তদের হামলা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাগরিবের নামাজ পরে বাসা থেকে বের হলে তার বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার হয়ে গুরুতর আহত উপজেলা কৃষকলীগের সভাপতিকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় সেখানের তার অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বুধবার ভোর ৪ টার দিকে আহত মোখলেছ বকসীর জ্ঞান ফিরে তার আত্মীয়-স্বজনদের জানান, নামাজ পরে বাসা থেকে বের হলে বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তাহার সাথে থাকা ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্তরা।

আহত মোখলেছ বকসীর ছেলে রায়হান জানান, আমার বাবা আমাদের আড়ত এর মাল কেনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ে বাসা থেকে টাকা নিয়ে বের হয়। পরে দুর্বৃত্তরা বাবাকে বাড়িতে ঢোকার রাস্তায় হঠৎ করে পেছন থেকে রড দিয়ে হামলা করে, এ সময় শরীরের বিভিন্ন অংশে পিটানো হয়। পরে সঙ্গে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও জানান ছেলে রায়হান।

ছেলে রায়হান আরও জানান, বুধবার ভোর ৪ টার সময় বাবা জ্ঞান ফিরলে বাবা আমাদেরকে এই বিষয় গুলো জানিয়েছে। আহত অবস্থায় বাবাকে পেয়ে আমরা মনে করেছি তিনি স্টক করেছেন। কিন্তু পরবর্তীতে তাহার জ্ঞান ফেরার পরে তিনি প্রকৃত ঘটনা আমাদেরকে খুলে বলেন।

বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। আমার বাবা সুস্থ হলে অবশ্য’ই আমরা আইনের আশ্রয় নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ