• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লালমোহনে জমি বিরোধের জের ধরে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

নিজস্ব সংবাদদাতা।। / ২৩৬ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব সংবাদদাতা।। 

ভোলার লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড করিমগঞ্জ এলাকার এ ঘটনা ঘটে।

করিমগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ বাবুল হাওলাদার অভিযোগ করে বলেন, জমিজমা বিরোধীদের জের ধরে পার্শ্ববর্তী বাড়ির আবু কালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছে। এ বিষয় নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কয়েকবার বসাবসি হয়। বর্তমানে আমাদের সালিশ দেশের বাহিরে থাকায় এ বিষয়ে কোন ফয়সালা হয়নি।

শনিবার সকালে আবু কালাম গংরা আমার দোকানে এসে আমাকে প্রকাশ্যে হুমকি দেয়, পরে সন্ধার দিকে আমার দোকানে এসে হুমকি দিলে একপর্যায়ে আমাদের কথা কাটাকাটি হলে আমাকে, আমার ছেলে ও ছোট ভাইকে সহ দোকানের স্টাফকে মারধর করে। পরে আমার দোকানে থাকা নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আবু কালাম গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের বিরুদ্ধে বাবুল হাওলাদার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার ভাইয়ের কাছ থেকে সে একটি ভুয়া স্ট্যাম্প নিয়ে আমাদের জমি দখল করে আসছে, এ নিয়ে স্থানীয় সালিশের মাধ্যমে কয়েকবার বসাবসি হলেও তারা তা মানছেন না। আমরা তার কাছে ওই স্ট্যাম্প চাইতে গেলে সে উল্টো আমাদেরকে হামলা ও মারধর করে। আমরা গুরুতর ভাবে আহত হয়ে বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি আছি। সুস্থ হয়ে এই বিষয়ে আমরা আইনের সাহায্য নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ