• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাঁদা দিয়ে অবৈধ বেহুন্দী জাল বাওয়াচ্ছে অর্থলোভী ব্যবসায়ীরা, মাসোয়ারায় সংশ্লিষ্টরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২২৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

জাতীয় রূপালী সম্পদ অবৈধ জাল দিয়ে ধংস করায় বর্তমানে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। তার একটাই কারন অবৈধ বিভিন্ন প্রকারের জাল। সরকার বিভিন্ন ভাবে এই রূপালী সম্পদকে বাচাতে বিভিন্ন সময় অবরোধ দিয়ে আসলেও কোন কাজে আসছেনা। কিছু অর্থলোভী ব্যবসায়ী ও প্রশাসনের কারনে। এর থেকে নিস্তার নেই উপকূলীয় দক্ষিণাঞ্চল এলাকার জেলেরা। দাদন নিয়ে জেলেদের মাছ শিকার করতে হয় এবং বিভিন্ন মহলে চাঁদা দিয়ে অবৈধ পথে ও অবৈধ ভাবে এই মাছ শিকার করেন। এর থেকে বাদ পরেনি বাউফল উপজেলার নিম্নাঞ্চলের জেলেরা।

এদিকে তারই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় শতাধিক জেলে মাসিক চাঁদার বিনিময়ে অবৈধ ভাবে বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার করে আসলেও এখন তারা আর এই অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ না ধরার সিদ্ধান্ত নিয়েছে এবং মাসিক চাঁদা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করবে না, এবং এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন। এসময় উপস্থিত থাকেন চরবাংলা এলাকার জেলেরা। আর বক্তব্য রাখেন জেলেদের প্রতিনিধি শাহাবুদ্দিন তালুকদার।

আরও জানা যায়, সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক নির্ধারিত মাসিক মাসোয়ারা চলছে অসাধু জেলেরা ও অসাধু দাদন দেওয়া বা মাছ ব্যবসায়ীরা। প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে জাতীয় রুপালী সম্পদ। পাচার হচ্ছে যত্রতত্র ভাবে। যেন নাকে তেল দিয়ে ঘুমের ঘোরে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এব্যাপারে বাউফল, দশমিনা ও গলাচিপার উপকূলীয় এলাকা বা নদীতে চলছে অনুসন্ধানী প্রতিবেদক শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান। শীঘ্রই হবে উন্মোচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ