• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন পরিকল্পনা বাস্তবায়নে হামাসের আহ্বান/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

গাজা উপত্যকা (ফিলিস্তিনি অঞ্চল), ১২ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ‘অনতিবিলম্বে’ ইসরাইল ও হামাসের মধ্যে লড়াই বন্ধ করার জন্য একটি যৌথ আবেদন জারি করায় গাজায় যুদ্ধবিরতির জন্য  আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। ইসরাইলে ৭ অক্টোবরের হামলার মাধ্যমে যুদ্ধের সূত্রপাত ঘটানো ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এখন মধ্যস্থতাকারীদের আলোচনার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থাপিত  যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানোর একদিন পরে এই যৌথ আহ্বান আসে। খবর এএফপি’র।
ফরাসি  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ওই  যৌথ বিবৃতিটিতে বলেছেন, ‘যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত এবং হামাসের হাতে আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে। গাজার জনগণের জরুরি ও নিরবচ্ছিন্ন ত্রাণ সরবরাহ ও বিতরণ প্রয়োজন। আর দেরি করা যাবে না।’
আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা ইসরাইল ও হামাসকে এক দীর্ঘ-প্রত্যাশিত্র যুদ্ধবিরতি ও জিম্মি-মুক্তি চুক্তির দিকে আবার আলোচনা শুরু করার আমন্ত্রণ জানায়। গাজায় যুদ্ধ ও ইরানে হামাস নেতা হত্যার পর একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার আর এক দফা আলোচনার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের আমন্ত্রণ গ্রহণ করেছে ইসরাইল। হামাস রোববার বলেছে, তারা ‘আরো আলোচনার পরিবর্তে  ৩১ মে বাইডেন উপস্থাপিত এবং পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত যুদ্ধবিরতি পরিকল্পনাটির বাস্তবায়ন চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ