• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিষেধাজ্ঞা অমান্য করে স্বেচ্ছাসেবক দল নেতার জমি দখলের অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মুলাদীতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে স্বেচ্ছাসেবক দল নেতার জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুলাদী সদর ইউনিয়নে চরলক্ষ্মীপুর গ্রামে কাজী শাহাবুদ্দিনের জমি দখল করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর কাজী শাহাবুদ্দিনের জমিতে স্থাপনা নির্মানে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। ওই নিষেধাজ্ঞা অমান্য করে চরলক্ষ্মীপুর গ্রামের শুক্কুর মোল্লা ও তার ছেলেরা ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন কাজী শাহাবুদ্দিন। কাজী শাহাবুদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে চরলক্ষ্মীপুর মৌজায় ৬৫শতাংশ জমি ভোগদখল করছিলেন। গত ২৬ সেপ্টেম্বর শুক্কুর মোল্লা এবং তার ছেলে কামরুল মোল্লা ও এনামুল মোল্লা রামদা ও লাঠিসোটাসহ লোকজন নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ শুরু করেন। ওই ঘটনায় তিনি ৩০ সেপ্টেম্বর বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই দিন আদালত বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনাও দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার বেড়া ও ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ ব্যাপারে কামরুল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের জমিতে ঘর নির্মাণ করছি। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আইনি ভাবে সমাধানের চেষ্টা চলছে। সেখানে কারও সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নেই।’ মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় নজরদারি রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ