• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

কক্সবাজার লাগোয়া নাইক্ষ্যংছড়িতে ২ দিনে অনুপ্রবেশকালে মায়ানমারের ২৪ নাগরিককে পূশব্যাক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।
কক্সবাজার  লাগোয়া  নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও স্বশস্ত্র বিদ্রোহী আরকান আর্মি ‘র মধ্যকার তুমুল যুদ্ধে অতিষ্ঠ হয়ে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নাইক্ষ্যংছড়িতে দু’দিনে ২৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি সীমান্তের দু’ অংশে দায়িত্বরত ১১ ও ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ ২৪ রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক করেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১১ নম্ভেবর) সকাল ১০ টায় ১৯ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটক করেন তারা। পরে এদের সকলকে পুশব্যাক করা হয়। তাদেরকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান হতে আটক করা হয়। যারা সবাই মিয়ানমারের নাগরিক। যাদের মধ্যে রয়েছে নারী-পুরুষ ও শিশু।
যদিও একই দিন বিকেল ৩৪ বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে মিয়ানমার অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
আটককৃত দেয়া তথ্যমতে, তারা সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।
১১ বিজিবি জানায়, এর আগের দিন রোববার বিকেলে ৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছিলেন তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।
সূত্র মতে, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাহল আহমেদ নোবেল। তিনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারীতে রয়েছে। কাউকেও ছাড় দেয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহলরত অবস্থায় আছেন বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ