• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান কাতারে চাকরির সুযোগ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সালের নিয়োগ বার্তা ডিসেম্বরে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার মুখেও সচল ইরানের আকাশপথ, অস্পষ্ট ভবিষ্যৎ যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী আহমেদ

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা

রিপোর্টার: / ৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংসদের ৩২৩ নম্বর (সংরক্ষিত নারী আসন-২৩) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর, বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই এই আসনটি শূন্য কার্যকর হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার প্রেক্ষিতে সরকারপ্রধান তাকে পদত্যাগের এই নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ