• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতায় জোর, সাংবাদিক কল্যাণে নানা পদক্ষেপের আশ্বাস তথ্যমন্ত্রীর,, ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত,, একুশের ভিড়ে সক্রিয় ছিনতাইকারী: শহীদ মিনার এলাকায় ১২ মোবাইল চুরির অভিযোগ,, শহীদ মিনারে প্রথমবার দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ,,, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,,,, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধাঞ্জলি,,, রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, ঈদে ২৪ ঘণ্টা খোলা,,, মহান একুশে ফেব্রুয়ারি আজ: ভাষা শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের অঙ্গীকার,,, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান,,

আসামি ধরার হ্যান্ডকাফসহ পুলিশের সোর্স জনতার হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৬ পঠিত
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে পুলিশের আসামী ধরার হ্যান্ডকাপ (হাতকড়া) নিয়ে ঘোরাঘুরির সময় আবদুল্লাহ (১৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

আব্দুল্লাহ উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের মৃত হাসেম মল্লিকের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (০১ মার্চ) বিকাল পৌনে তিনটার দিকে আবদুল্লাহ ওই ইউনিয়নের ১নংওয়ার্ডের দাসপাড়া গ্রামের কমিউিনিটি সেন্টারের আশপাশে পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) নিয়ে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয় বাবলু কাজী নামের এক যুবক তাকে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে ওই যুবক বলেন তিনি বাউফল থানার এএসআই শামীমের সোর্স হিসাবে কাজ করেন। তাকে আসামী গ্রেফতারের জন্য ওই এএসআই হ্যান্ডকাপটি দিয়েছেন। এসময় এলাকার ৫-৭ জন লোক জড়ো হয়। একপর্যায়ে তারা তাকে আটক করেন।

এ খবর পেয়ে ওই যুবকের বড় বোন পারভিন বেগম ঘটনাস্থলে আসেন এবং তার ভাইকে ছেড়ে দেয়ার জন্য দেনদরবার শুরু করেন। এমন সময় এএসআই শামীম ওই যুবককে ফোন দিয়ে থানায় যেতে বলেন। এরপর লোকজন তাকে ছেড়ে দিলে তার বোন পারভিন তাকে নিয়ে থানার উদ্দেশ্যে চলে যান।

এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, পুলিশে হ্যান্ডকাপ অন্য কারো কাছে থাকার সুযোগ নেই। এএসআই শামীম তাকে হ্যান্ডকাপ দিয়ে থাকলে অন্যায় করেছেন। আমি ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ