• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বাউফলে ডাকাতের কবলে ব্যবসায়ী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে রাতের আধারে ডাকাতের কবলে পড়েছেন রিপন খান (২৮) নামের এক ব্যবসায়ী।

সোমবার (৪ঠা এপ্রিল) দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৯৯নং কায়না-বাশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উওর পাশে রাস্তার উপর। রিপন খান, গোসিংগা গ্রামের মোহাম্মদ লিটন খানের ছেলে। সে বিলবিলাস বাজারে বিভিন্ন ধরনের কাচা সবজির ব্যবসা করেন।

ব্যবসায়ী রিপন খান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি একা আমার মোটরবাইক নিয়ে রাত সোয়া নয়টার দিকে কায়না-বাশবাড়িয়া স্কুল সংলগ্ন আসলে একটি লোক মুখোশ পড়া অবস্থায় দেশীয় অস্ত্র সহ আমাকে সিগন্যাল দিলে গাড়িটি থামাতেই ৫ থেকে ৬ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র সহ আমার গাড়ি প্রথমে অবরোধ করে দাড়ায় এবং এমনিতেই আমাকে ভালো করে দেখে আবার চলে যায়। পরে সেখান থেকে দ্রুত চালিয়ে সোমবাজার এসে বাজারে থাকা জনসাধারণকে অবগত করে বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বারকে জানাই।

ওয়ার্ড মেম্বার মমিনুল ইসলাম গাজী বলেন, ভিকটিম ফোন দিয়ে জানালে ততক্ষনাত স্থানীয় ফিরোজ চৌকিদারকে ফোন দিলে তিনি তার ছেলেকে নিয়ে ও স্থানীয় মোশারেফ হাওলাদার, রেজাউল হাওলাদার, জহির চৌকিদার স্বশরীরে খোঁজ নিতে আসলে তারা দেখতে পান স্কুল কর্নারে ১০ থেকে ১২ জন লোক দেশীয় অস্ত্র সহ দাঁড়িয়ে আছে। এসময় তাদের সাথে মোঃ প্রিন্স, পিতা: সেন্টু তালুকদার, মোঃ ইমরান, পিতা: ইউসুফ মোল্লা, মোঃ শান্ত, পিতা: বাদশা মিয়া কে চিনতে পেরে তারা চলে আসেন।

ইউপি দফাদার জসিম উদ্দিন জানান, এ ঘটনাটি শুনেছি তা চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।

বাউফল থানার ওসি আল-মামুন এব্যাপারে বলেন, এবিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি, খোঁজ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ