• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

চাটখিলে সাংবাদিকদের সম্মানে বিএমএসএফ এর ইফতার মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখা।

রবিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় চাটখিল পৌর শহরে মোহাম্মদীয়া মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএমএসএফ চাটখিল উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন, বিএমএসএফ নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু,চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, সিনিয়র সাংবাদিক দিদার উল আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিস আহমেদ হানিফ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন,সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং জাতির চোখ তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক তথ্য দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ