• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও চড়া মাছ-মাংসের দর শাহজালাল বিমানবন্দরে কাতার প্রবাসীর শরীর থেকে ২ কোটি ৩২ রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রে চাকরি হারালেই ছাড়তে হবে দেশ, নতুন প্রস্তাব সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল এল পার্বতীপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়সীমা মানার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকসুর বছরপূর্তিতে খতিয়ান প্রকাশ: ছারপোকা দমনে ব্যয় ৩২ লাখ

১৫ জনকে জরিমানা ফরিদপুরে।

রিপোর্টার: / ৪৬৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

এসএম আবুল বাশার,  ফরিদপুর  প্রতিনিধি :-   ফরিদপুরের নগরকান্দায় সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা এবং মাস্ক ব্যবহার না করায় ১৫ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের সবাইকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।  এ সময় ভ্রাম্যমাণ আদালত ১৫ জনের কাছ থেকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকযোগে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহার না করলে জরিমানার বিষয়ে সতর্ক করে প্রচারণা চালান সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল। পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করে তাদের জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল জানান, করোনার কারণে নগরকান্দা উপজেলাকে ঝুকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। এ কারণে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করে চলাফেরার কথা বলা হয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না। যারা আইন অমান্য করছেন তাদের জরিমানা করা হচ্ছে।  এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ