• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের তদবির ও অনিয়মের বেড়াজালে বন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী র‌্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর কলাপাড়ায় সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী মোঃ রাজিব হাওলাদার কে মামলার ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব-৮।

র‍্যাব-৮, সিপিসি-১ জানান, গত ০৯/০৯/২৩ তারিখে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূ নারগিস বেগমকে তার স্বামী মোঃ রাজিব হাওলাদার যৌতুকের জন্য কিল ঘুষি ও লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

যাহার কলাপাড়া থানার মামলা নং-০৮/১৪৬, তারিখ- ১১/০৯/২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী২০০৩)এর ১১ (ক)/৩০। আসামি হত্যাকান্ডের পর পালিয়ে আত্মগোপন করে।

এদিকে পটুয়াখালী র‍্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনার আমতলী উপজেলার কেওড়া বুনিয়া ১নং ওয়ার্ড এলাকা থেকে পলাতক আসামি স্বামী মোঃ রাজিব হাওলাদার, পিতা: বজলু হাওলাদার, সাং লেমুপাড়া, থানা: কলাপাড়া কে ১১/০৯/২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার সময় আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ