• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বড় জোটের কথা ভাবছে না আ. লীগ: কাদের/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ২০২ পঠিত
আপডেট: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের জোটের প্রয়োজন বোধ করছে না আওয়ামী লীগ। পাশাপাশি ১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। জনপ্রিয়তার ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করে তখন জোটের কথা ভাবা হবে। জোট করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর যাদের সঙ্গে জোট করব, যাদের নিয়ে জোট করব তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। দলের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, ১৪ দলীয় জোটের শরিকদের জন্য আসনের বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি। মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। নেত্রী (শেখ হাসিনা) ১৪ দলীয় জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্ন সংসদ সদস্যদের বাদ দিয়ে অপেক্ষাকৃত জনপ্রিয়দের জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী করা হচ্ছে। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। যেখানে পুরনোরা জনপ্রিয়তা হারিয়েছেন সেখানে তো নতুন করে আমাদের ভাবতে হচ্ছে। জিতে আসার মতো প্রাপ্তির কথা ভাবতে হচ্ছে। কাকে দিলে আমাদের দল জয়ী হবে, সেটা ভাবতে হচ্ছে। এতে কিছু নতুন আসছে, পুরাতন বাদ পড়ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ