• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রেশন কার্ড বিতরণ দলীয়করণের অভিযোগ বরিশাল

রিপোর্টার: / ৪৯৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২০

শাকিল বরিশাল প্রতিনিধি : বরিশালে সদ্য বিতরণ করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) ১০ টাকা কেজি চাল দেওয়ার রেশন কার্ড তৈরিতে দলীয়করণের অভিযোগ তুলে, তা তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ৩৫টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‌‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি হতদরিদ্র মানুষদের তালিকা করে দলমত নির্বিশেষে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন কার্ড বরাদ্দের দাবি জানায় প্ল্যাটফর্মটি স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব গৌতম, লাল সবুজ সোসাইটি বরিশাল জেলা শাখার সদস্য জায়েদ ইরফান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য ইমন প্রমুখ উপস্থিতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ