• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফেনীতে অবৈধ কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫০ পঠিত
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

জেলার দাগনভূঞা উপজেলায়  আজ বিএসটিআই- এর সনদ গ্রহণ না করে কয়েল উৎপাদন ও বিক্রয়ের দায়ে মেসার্স রূপালী কেমিক্যালস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে উপজেলার মোল্লাঘাটা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও  দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।
এ সময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই- এর কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান।
বিএসটিআই সূত্র জানা গেছে, কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কের গায়ে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছিল। তারা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্রান্ড নাম দিয়ে অনুমোদনহীন মশার কয়েল  উৎপাদন ও বিক্রয় করছিল।
অভিযানকালে দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ