• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিল স্কয়ার হাসপাতালের টাকা আত্মসাতের অভিযোগে এমডি’র বিরুদ্ধে পরিচালকের আদালতে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল স্কয়ার হাসপাতাল প্রাইভেট এর তিন কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে।

এই বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহাগের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নং আমলি আদালতে সি আর ১৩৭/২৪ মামলা দায়ের করেছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ মানিক।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরকোট ইউনিয়নের শামসুল আলমের ছেলে সোহাগ (৪৩) ২০২১ সালে চাটখিল স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণ পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক পদের অপব্যবহার করে ব্যবস্থাপনা কমিটিকে বাদ দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। হাসপাতালের আর্থিক লেনদেনের জন্য শাহজালাল ব্যাংক এর চাটখিল শাখায় (৩০২৩১২৪০০০০০০২৩) হিসেব নং খোলা হলেও উক্ত হিসাবে টাকা না জমা দিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে। সেই সাথে হাসপাতালের একমাত্র ফার্মেসিটির দীর্ঘ আড়াই বছরের কোন হিসাব-নিকাশ না দিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক সাইফুল্লাহ মানিক সহ অন্যান্য পরিচালকগণ প্রতিবাদ করলে সোহাগ পরিচালকদের গুম ও হত্যার হুমক প্রদান করেন। সেই সাথে সাইফুল্লাহ মানিক সহ কয়েকজন পরিচালকের নাম হাসপাতালের বেতন ভাতা থেকে বাদ দিয়ে দেন।

অর্থ আত্মসাৎের অভিযোগের বিষয়ে চাটখিল স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহাগকে অর্থ আত্মসাতের বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে অভিমত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ