• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে রামু থানার ৪ পুলিশ সদস্যকে একযোগে বদলি/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৩৪ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু  থানায় পেশাগত দায়িত্বপালনকালে অনিয়মের অভিযোগে কক্সবাজারের রামু থানার ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি করা হয়েছে। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে এটি নিয়মতান্ত্রিক বদলি। বৃহস্পতিবার (৯ মে) কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে থেকে এ তথ্য জানা গেছে।
বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ।
বদলির আদেশ অনুযায়ী, রামু থানার এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে। আদেশটি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের রামু থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ানের ছত্রছায়ায় এসআই কাওসার ও আল আমিনের নেতৃত্বে গড়ে উঠেছে ‘সিভিল টিম’। এই টিমের সব কিছুই দেখভাল করেন ওসির আরেক আস্থাভাজন এসআই মো. আল আমিন।
এ ছাড়া এই টিমে রয়েছে এসআই মুহাম্মদ ইমরান উদ্দিন, মো. আহসান হাবীব, পিপল দেব, রাকিব হোসেন, মো. তৌহিদুল ইসলাম, মো. মাহমুদ, মো. আবু বক্কর। তাদের ছত্রছায়ায় পুরো রামু উপজেলাজুড়ে চলছে নানা অপরাধ। এই সিভিল টিমের সহযোগিতায় রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা, গরু, সিগারেট পাচার হচ্ছে প্রতিনিয়তই। এমনকি রাতে মাটি পাচারেও সহযোগিতা করে আসছে এই সিভিল টিম।
এ টিমের বিরুদ্ধে ইয়াবাসহ লোকজন ধরে থানায় এনে ছেড়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক পন্তায় তাদেরকে বদলি করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ