• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ৩১১ পঠিত
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজার  জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
 মঙ্গলবার (১৪ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজার’র বিচারক আখতার জাবেদ এ নির্দেশ দেন। আদালতের জিআরও জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পোকখালী ইউনিয়নেয় মধ্যম পোকখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঢোল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদের বাড়ীর নিকটবর্তী হওয়ায় তিনি সমর্থকগনসহ কেন্দ্রে প্রভাব বিস্তার ও পরবর্তীতে ব্যালট বক্স ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী ডিউটিতে নিযুত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। পরে রাস্তায় ব্যারিকেড ও খড় দ্বারা আগুন জ্বালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন৷ এ সময় তাদের হামলায় পুলিশ পরিদর্শক শাকিল হাসান রক্তাক্ত আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২৯ এপ্রিল ঈদগাঁও থানায় মামলা দায়ের করে।
জিআরও (পুলিশ উপ-পরিদর্শক) জাহাঙ্গীর হোসেন  এ প্রতিবেদককে জানান,এ মামলার আসামী রফিক আহমদ বিজ্ঞ আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ