• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান রাশিয়ায় ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের আল মামুন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ন্যাপের সিনহা হত্যায় জড়িতদের কে।

রিপোর্টার: / ৩৯৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ ৩১ জুলাই রাতে কক্সবাজারে সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।এছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, সংঘটনকারী ও ধামাচাপা দেয়ার চেষ্টাকারী ব্যক্তিদের দ্রুততম সময়ে চিহ্নিত করে গ্রেফতারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ দাবি জানান।তারা বলেন, সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, র‌্যাব ও পুলিশের হাতে ইতোমধ্যে কয়েক হাজার লোকেরএ ধরনের মৃত্যু ঘটেছে। এসব নিয়ে সরকারের যান্ত্রিক বিবৃতি জনমনে কোনো বিশ্বাস স্থাপন করতে পারেনি। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার নির্মম মৃত্যুর ঘটনাও দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।নেতারা বলেন, সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে কঠোর জবাবদিহিতা নিশ্চিতের কোনো বিকল্প নেই। এ ঘটনায় পুলিশের করা একাধিক মামলার সঙ্গে সেনাবাহিনীর ‘প্রাথমিক তদন্তের’ বক্তব্য একেবারেই বিপরীত বলে তিনি, মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ