• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

ব্যাটসম্যান বাড়াবে পাকিস্তান দ্বিতীয় টেস্টে বাদ পড়ছেন শাদাব,

রিপোর্টার: / ৪৯১ পঠিত
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২০

খেলাধুলা ডেস্কঃ ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে উইকেট থেকে কিছুটা সহায়তা পাওয়ার কথা ভেবে দুই স্পিনার ইয়াসির শাহ আর শাদাব খানকে খেলায় পাকিস্তান। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু টেস্টে সম্ভবত আর এমন ঝুঁকি নেবে না সফরকারিরা।

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের দলে একটি পরিবর্তন বলতে গেলে নিশ্চিত। দুই লেগস্পিনারের মধ্যে বাদ পড়ছেন শাদাব খান। তার বদলে বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনা পাকিস্তান টিম ম্যানেজম্যান্টের।

সেই ব্যাটসম্যানটা কে হবেন? এই জায়গাটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। মিডল অর্ডারে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ব্যাটসম্যানকে দলে নেয়ার পক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও।আকরাম বলেন, ‘আগামী ম্যাচে, আমরা টার্নিং উইকেট পাব না। আমাদের এক স্পিনার নিয়ে খেলতে হবে এবং একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো যাবে। যদি আমি অধিনায়ক হতাম, তবে ফাওয়াদ আলমকে মিডল অর্ডারে নিতাম।’সাবেক একজন অধিনায়কের এমন পরামর্শকে নিশ্চয়ই অগ্রাহ্য করবে না পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। আর তাদের হাতে এখন যোগ্য বিকল্প এই ফাওয়াদই। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজারের ওপর রান করা এই ব্যাটসম্যানের গড়ও ৫৬-এর ওপরে বলে জানা গেছে এক অনলাইন বার্তায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ