• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করলেন গ্রামবাসীরা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

অবশেষে দীর্ঘ দিনের দখলকৃত খাল মুক্ত করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পশ্চিম তুলাতলী গ্রামের ইটবাড়িয়া পেখার খালটি দখলমুক্ত করা হয়। এ সময় দখলকারীরা গ্রামবাসীদের উপর মরিচের গুরা ছিটিয়ে হামলা করলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তী করা হয়েছে। আওয়ামীলীগের স্থানীয় প্রভাবশালী নেতারা দীর্ঘ বছর ধরে এ খালটি অবৈধভাবে দখল করে রাখায় গ্রামবাসী একত্রিত হয়ে খালটি উন্মুক্ত করেছে বলে স্থানীয়রা দাবী করেন।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার গাজী, পারভেজ তালুকদার ও নূরুল আমিনসহ অনেকেই জানান, প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দৈর্ঘের খালটির দুই পাশে ৭ থেকে ৮’শ একর জমির চাষাবাদের পানি এ খাল থেকে সরবরাহ করা হয়। আবার বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি এ খাল দিয়েই অপসারন করা হয়। কৃষকরা ধান, হাইব্রিড ও শীত কালীন সবজি চাষ, জেলেদের মৎস্য আহরন সহ খালটির দুই পাড়ের বাসিন্দারা সকল কাজে ব্যবহার করত এই খালের পানি। অথচ স্থানীয় সাইফুল গাজী, আলতাফ গাজী, সালাম গাজী ও শাহালম গাজীসহ সাবেক ক্ষমতাশীন দলের প্রভাবশালী ব্যক্তিরা একত্রিত হয়ে অবৈধভাবে এ খালটিকে দখল করে রেখেছিল। এতে সাধারন মানুষসহ কৃষকদের চরম ভোগান্তি হয়। এজন্য গ্রামবাসী একত্রিত হয়ে খালের বাঁধ কেঁটে সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন।
এবিষয়ে অভিযুক্ত আলতাফ গাজী বলেন, খালটি চার বছরের জন্য ইজা নেয়া হয়েছে। কিন্তু তারা জোর করে মাছ ধরেছে এবং খালের বাঁধ কেটে দিয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ