• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

বানারীপাড়ার বাইশারীর কালাম ব্রিকস এর মালিক কালামের স্ত্রীর ওপর দূর্বৃত্তরা অতর্কিত হামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার।।

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কালাম ব্রিকসের সত্বাধিকারী কালাম হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগমের ওপর মঙ্গলবার (১৭ ডিসেম্বর)বেলা ১১ টার দিকে দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে এলো পাথারী কিল, ঘুসি, লাতি দিয়ে জখম করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ করলে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে আগুনে পুরিয়ে ফেলে।

এ ব্যাপারে ফাতেমা বেগমের স্বামী কালাম হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ব্যক্তিগত কাজে বরিশাল গিয়েছিলাম এই সুযোগে জানতে পারি বাইশারীর মৃত খালেক মৃধার ছেলে ওয়াশিম মৃধার নেতৃত্বে প্রায় ১০০ জনের মতো সন্ত্রাসীদের নিয়ে এসে আমার ইটভাটা ও আসবাবপত্র ভাংচুর করলে বাসায় থেকে আমার স্ত্রী দেখলে সে দৌড়ে এসে জিজ্ঞেস করলে সন্ত্রাসীরা আমার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালিয়ে আমার স্ত্রীর গলায় ধারালো ছুরি রেখে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করলে আমার স্ত্রী এত টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতারি মারধর করে মাটিতে ফেলে বলে যা নিয়ে এসেছোস তা দে। তখন তারা তার কাছে থাকা টাকা ও তার গলার চেইন, কানের দুল টান দিয়ে নিয়ে ঘটনা স্থান ত্যাগ করে। এবং যাওয়ার সময় বলে যায় এ ব্যাপারে কোন পুলিশ প্রশাসনকে জানালে তোদের অবস্থা খারাপ হবে। কিছুক্ষণ পরে আমি বাড়িতে আসলে এই অবস্থা দেখার পর তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন রকম হুমকি-ধামকি দিয়ে আমাকে এখন বাড়ি থেকে বের হতে দেয়না এবং আমার আহত স্ত্রী কে পর্যন্ত ডাক্তার দেখাতে পারতেছি না আমি বাসা থেকে বের হবো এমন কোন পথ তারা রাখেনি। আমি এখন নিরুপায় অবস্থায় ভুগছি থানায় গিয়েও কোন মামলা করতে পারছিনা। তবে আমি মোবাইল ফোনে বানারীপাড়া থানার ওসিকে জানালে তিনি তার একজন প্রতিনিধি পাঠিয়ে সকল তথ্য উপাত্ত নিয়ে যায়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু ওসি মহোদয় এই বিষয়ে জানেন তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন আমি আশা করি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ