• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার

অব্যাহতি দেওয়া হয়েছে যুগ্ন আহবায়ক পদ থেকে রফিজলকে লালমোহনে।

রিপোর্টার: / ৪৮১ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

লালমোহন প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমোহন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রফিজল ইসলামকে দলীয় নীতি-আদর্শ শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের নীতিমালা অনুযায়ী লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । ১২ সেপ্টেম্বর রোজ শনিবার বাদ আসর লালমোহন উপজেলা যুবলীগের নিজস্ব কার্যালয়েএক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমোহন  উপজেলা যুবলীগের আহবায়ক ও  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসানের সভাপতিত্বে সকলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমোহন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রফিজল ইসলামকে দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের নীতিমালা অনুযায়ী লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক পদ থেকে অব্যাহতি ঘোষণা দেওয়া হয়।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইউসুফ মঞ্জু, এনামুল হক রিংকু, মিজানুর রহমান লিপু, আব্দুল্লাহ, বাবু জয়ন্ত চন্দ্র পন্টি, মো: মাসুম বিল্লা , শাহাবুদ্দিন মিয়া, জামাল হালদার প্রমুখ। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের স্বাক্ষরিত এক লিখিত পত্রে বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, দীর্ঘদিন যাবৎ আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। যা দলীয় নীতি-আদর্শ শৃঙ্খলা ভঙ্গের শামিল । এমত অবস্থায় আপনাকে উক্ত কর্মকাণ্ডের কারণে সংগঠনের নীতি অনুযায়ী দলের সকল কর্মকাণ্ড থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো । ধন্যবাদন্তে আবুল হাসান রিমন  আহবায়ক লালমোহন উপজেলা যুবলীগ শাখা। সভায় উপস্থিত সকলে উক্ত অব্যাহতি পত্রের প্রতি সমর্থন দেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ